চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চক্র’ দেখে গা ছমছমে অনুভূতি হলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২৪
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

টিভি সিরিজকেই নাকি পরবর্তীতে ওটিটিতে সিরিজ আকারে মুক্তি দেয়া হয়েছে। তাও ২০২১ সালের নভেম্বরে শুট করা। তার ওপর আস্ত ২০ পর্বের দীর্ঘ সিরিজ। এই তিনটি কারণে ‘চক্র’ নিয়ে আমার খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও ‘আদম’ পরিবার নিয়ে বরাবরই বেশ উৎসুক ছিলাম।

অনিচ্ছাসত্ত্বেও গত পরশু সস্ত্রীক দেখতে বসলাম। নাওয়া খাওয়া ভুলে ৭ পর্ব টানা দেখে ফেললাম। বয়স হয়েছে, এখন আর কোনো ‘হরর’ কনটেন্টে ভয় পাইনা। হলিউডের কাজেও না। তবে ‘চক্র’ দেখে গা ছমছমে অনুভূতি হলো। রাত ঘুমে দুঃস্বপ্ন দেখলাম। সাত সকালে ঘুম থেকে উঠে এপার্টমেন্ট-এর এক বুজুর্গের মৃতদেহ দেখলাম। আর গতকাল রাতে সিরিজটি দেখতে গিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই অনুভূতির ব্যাখ্যা শব্দ দিয়ে বোঝানো মুশকিল।

আমাদের দেশে এত সাহসী, এত সুন্দর স্ক্রিপ্টের কাজ হয়েছে, ভাবতে গর্ব হয়েছে। প্রথম ধারাবাহিক নির্মাণেই ভিকি জাহেদ চূড়ান্ত সফল হলেন। এ ধরনের গল্প নির্বাচন ও শৈল্পিক উপস্থাপনের জন্য দম লাগে। মিতু বার বার বলছিল: ভিকি জাহেদ কি নরমাল কেউ? এত গভীরে তিনি কিভাবে ভাবতে পারেন? সিরিজের ইন্ট্রো টাইটেল কার্ড, মিউজিক থেকে রেফারেন্স ছবি, ফুটেজ ভিন্ন মাত্রা দিয়েছে ধারাবাহিকটিকে। ২০ পর্ব শেষ হবার পর মনে হয়েছে, কবে সিজন-২ দেখবো? এখানেই ‘চক্র’র সাফল্য।

২০ পর্বের দীর্ঘ জার্নিতে (২০২১ থেকে নানান সময়ে শুটিং হওয়া) তাসনিয়া ফারিন-তৌসিফ মাহবুব পুরোটা সময় জুড়ে এক্সপ্রেশন ধরে রেখেছিলেন। পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এক কথায় অনবদ্য। লুবনা আর হুমায়ূন চরিত্র দুটি তাদের অন্যতম সেরা কাজ হয়ে থাকবে।

এই সিরিজের পার্শ্ব চরিত্রগুলোও প্রাণ দিয়েছে ভীষণভাবে। আলাদা করে বললে শাহেদ আলী দারুণ। অনেকদিন পর কোনো চরিত্রে প্রাণ খুলে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এ কে আজাদ সেতু বরাবরের মতই দুর্দান্ত। যে কোনো গল্পের যে কোনো মাপের/ধাঁচের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি। মায়ের চরিত্রে রেশমা আহমেদ-ও ভীষণ বিশ্বাসযোগ্য, সাবলীল। রুহানের অনুভূতি গুলো শূণ্যতা তৈরি করেছে আমার বুকের ভেতর।

চিত্রগ্রহণ, আলো, শিল্প নির্দেশনা, লোকেশন, পোশাক- সবকিছুই আমাদের অন্য একটা জগতে নিয়ে গেছে। হাইলি রিকমেন্ডেড!!!

  • চক্র
    ওয়েব সিরিজ
    প্লাটফর্ম- আইস্ক্রিন
    নির্মাতা: ভিকি জাহেদ
    অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, আনোয়ার শাহী, রেশমা আহমেদ প্রমুখ!
লেখক: রুম্মান রশীদ খান, সাংবাদিক ও চিত্রনাট্যকার
Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনোয়ার শাহীচক্রতাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবরুম্মান রশীদ খানরেশমা আহমেদশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

মার্চ ২৩, ২০২৬

এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

মার্চ ২৩, ২০২৬

আংশিক মেঘলা ঢাকার আকাশ

মার্চ ২৩, ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৬ দফা ঘোষণা

মার্চ ২৩, ২০২৬

মার্চে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT