চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দিন: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জামায়াত ভোট চুরি করে ক্ষমতায় আসে। আওয়ামী লীগকে ভোট চুরি করতে হয় না, মানুষের মন জয় করে ক্ষমতায় আসে।

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে নির্বাচনের আগে ঢাকায় শেষ এ জনসভা দুপুর থেকেই রূপ নেয় বর্নিল জমায়েতে। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরকে ঘিরে ফ্লাই ওভার, অবকাঠামো, নদী দুষণ রোধ, নাগরিক সুবিধাসহ রাজধানীকে ঘিরে সরকারের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, এতো উন্নয়নের পরও কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন: আমরা মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ সবকিছুর জন্য কাজ করে এবং মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে… এটা আমার কথা না, হাইকোর্টের রায় আছে যে, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে। যাদের ক্ষমতা দখল অবৈধ, তারাই ভোট চুরি করে। তারা ভোট চুরি ছাড়া জিততে পারে না। ২০০৮ সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে।

মানুষের ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি ও তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন: এখন তারা নির্বাচন বানচাল করতে চায়, কেন নির্বাচন বানচাল করবে? আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে উন্নয়ন হয়েছে। ৭৫’-এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতায় এসেছিল অস্ত্র হাতে নিয়ে ও সংবিধান লঙ্ঘন করে, তারা মানুষের ভাগ্য গড়েনি।

Reneta

নির্বাচনী জনসভায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের মাসের সমাপনী এবং নতুন বছরকে বরণ করে নেয় আওয়ামী লীগ।

নির্বাচনী আচরণবিধির শর্ত মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় দলের সভাপতি শেখ হাসিনা ঢাকার সংসদীয় আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তবে নির্বাচনী এ জনসভায় নৌকার প্রার্থীদের পাশাপাশি ছিলেন স্বতন্ত্র প্রাথীরাও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬

ঈদের দিনে হতাশা, পরদিনই ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা!

মার্চ ২২, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মারা গেছেন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT