চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াইফাইয়ের টাকা না দিলে খুন হতে হবে বাসিন্দাদের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

মেক্সিকোর একটি মাদক ব্যবসায়ী গোষ্ঠী স্থানীয় একটি শহরে বাসিন্দাদের হুমকি দিয়ে বলেছে, তারা যদি তাদের গ্রামে স্থাপন করা অস্থায়ী ওয়াইফাইয়ের সংযোগের জন্য অর্থ প্রদান না করে তাহলে তাদের হত্যা করা হবে।

এনডিটিভি জানিয়েছে, গোষ্ঠীটি মেক্সিকোর মিচোয়াকান শহরে চুরি করা সরঞ্জাম ব্যবহার করে একটি অস্থায়ী ইন্টারনেট অ্যান্টেনা সেট আপ করেছে। তারা এখন স্থানীয়দের কাছে এর জন্য জোর করে মাসিক ফি পরিশোধ করার দাবি করছে এবং বলেছে যদি কেউ টাকা না দেয় তাহলে তাদের হত্যা করা হবে। স্থানীয় গণমাধ্যমে অপরাধী গোষ্ঠীটিকে ‘লস ভায়াগ্রাস কার্টেল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, গোষ্ঠীটি ‘নারকো-অ্যান্টেনা’ নামে ডাকা অস্থায়ী ওই ওয়াইফাই পরিষেবার জন্য প্রতি মাসে সেখানকার প্রায় ৫০০০ জনের কাছে প্রায় ৪০০ থেকে ৫০০ পেসো (প্রায় ২৭০০ থেকে ৩৩০০ টাকা) চার্জ করছে। এই চাঁদাবাজির মাধ্যমে গোষ্ঠীটি মাসে প্রায় দেড় লক্ষ ডলার বা ১ কোটি ৬০ লক্ষ টাকার বেশি উপার্জন করে থাকে।

মিচোয়াকানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, তদন্তে দেখা গেছে যে, শহরের বাসিন্দাদের ২০২৩ সালের আগস্ট মাস থেকে ওয়াইফাই সংযোগ নিতে বাধ্য করা হয়েছিল। মানুষ তাদের ইন্টারনেট পরিষেবার জন্য অতিরিক্ত মূল্যের কথা জানালে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক অজ্ঞাতনামা ব্যক্তি কয়েক মাস চাঁদা দেওয়ার পর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। এরপর তাদের ধরতে কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষ গোষ্ঠীর সদস্যদের ধরতে না পারলেও ওয়াইফাইয়ের কিছু সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে আছে তিনটি অ্যান্টেনা এবং ইন্টারনেট রিপিটার সরঞ্জাম।

মিচোয়াকান রাজ্য পুলিশ বলেছে, অপরাধী গোষ্ঠীটি বাসিন্দাদের তাদের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে বাধ্য করে প্রতি মাসে প্রায় ৪ মিলিয়ন পেসো উপার্জন করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াইফাইওয়াইফাইয়ের টাকা না দিলে খুনমাদকমাদক ব্যবসায়ী গোষ্ঠীমেক্সিকোহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT