চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
৬:৫৯ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আয়োজনে ২০ জন গবেষককে নিয়ে এনভিআইভিও-এর সাথে গুণগত ডেটা বিশ্লেষণের উপর হাতে-কলমে প্রশিক্ষণ- শীর্ষক কর্মশালার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচতলায় আইকিউএসি কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অনন্য অবস্থান ধরে রেখেছে। গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ বাংলাদেশ এবং বিভিন্ন আন্তজার্তিক জার্নালে মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করছে। এ বছর ৪০০ এর অধিক গবেষণা প্রবন্ধ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রকাশ করেছে যা সত্যি আনন্দের। বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা বরাদ্ধ বৃদ্ধির পাশাপাশি গবেষকদের দক্ষতা উন্নয়নে বছরব্যাপি বিভিন্ন কর্মশালার আয়োজন করতে সকল ধরনের সহযোগিতা করছে। আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার অংশ। আমি বিশ্বাস করি আজকের আয়োজনে অংশগ্রহণ করা গবেষকবৃন্দ গবেষণা দক্ষতা বৃদ্ধি করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাজাহান মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম ও অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুষ্ঠিতগবেষণা কর্মশালাশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT