বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের জরুরি চিকিৎসার জন্য সিএমএইচ, ঢাকায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা গ্রহণের জন্য সিএমএইচ, ঢাকার ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭ এবং ০১৭৬৯০৫১৬৫৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।








