চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন শনিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর)। ১৯৩৫ সালের এই দিনে ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে তার জন্ম। তবে তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।

শনিবার (২৭ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ফাউন্ডেশন। রাবেয়া খাতুনের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই স্টুডিওতেও হবে তার দুটি অনুবাদ গ্রন্থের প্রকাশনা উৎসব।

এবার বাংলা একাডেমি পরিচালিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫-এ কথাসাহিত্যিক আনিসুর রহমান রচিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থটি নির্বাচিত হয়েছে। ৪৯ বছর বয়স পর্যন্ত কথাসাহিত্যিকদের ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস ও ছোটগল্প মূল্যায়ন করে এ পুরস্কার প্রদান করা হয়।

একইসাথে কথাসাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়াকে রাবেয়া খাতুন কথাসাহিত পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় একাডেমির নজরুল মঞ্চে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

সাহিত্যচর্চার জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন একুশে পদক (১৯৯৩), স্বাধীনতা পুরস্কার (২০১৭), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৩), নাসিরুদ্দিন স্বর্ণ পদক (১৯৯৫), হুমায়ূন স্মৃতি পুরস্কার (১৯৮৯), কমর মুশতারী সাহিত্য পুরস্কার (১৯৯৪), বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার (১৯৯৪), শের-ই-বাংলা স্বর্ণ পদক (১৯৯৬), ঋষিজ সাহিত্য পদক (১৯৯৮), লায়লা সামাদ পুরস্কার (১৯৯৯) ও অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৯)।

‘মেঘের পর মেঘ’ ‘মধুমতি’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে।

Reneta

বরেণ্য এ সাহিত্যিককে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলা একাডেমিতে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ফাউন্ডেশন।

২০২১ সালের তেসরা জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন। সাহিত্যসৃষ্টির মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবেন এ গুণী।

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মদিনরাবেয়া খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT