চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক মাসুদ আজও অনুপ্রেরণার বাতিঘর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রে এক সাহসী বাতিঘর তারেক মাসুদ। চলচ্চিত্রের ভাষায় যিনি এনেছিলেন নতুন দিগন্ত, দেশের ইতিহাস–ঐতিহ্য আর মানুষের আত্মিক সংগ্রামকে তুলে ধরেছিলেন অনন্য সংবেদনশীলতায়। সাধারণ জীবনযাপন, গভীর চিন্তাশীলতা ও আপসহীন শিল্পচেতনাই তাকে পরিণত করেছে ‘সিনেমাযোদ্ধা’র প্রতীকে।

শনিবার (৬ ডিসেম্বর) এই গুণী নির্মাতার জন্মদিন। বেঁচে থাকলে তার বয়স হতো ৬৯। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্ম নেওয়া তারেক মাসুদ ২০১১ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিলেও রয়ে গেছেন শত শত সিনেমাপ্রেমীর হৃদয়ে।

চাইলে আমেরিকায় স্থায়ী হয়ে নিশ্চিন্ত জীবন কাটাতে পারতেন তিনি। কিন্তু সিনেমার প্রতি প্রেম আর দায়িত্ববোধ তাকে ফিরিয়ে এনেছে নিজের মাটি–মানুষের কাছে। স্বাধীনতার ইতিহাস, সংগ্রাম আর মানবিকতার গভীর গল্পগুলোকে তুলে ধরাই ছিল তার একমাত্র অঙ্গীকার।

‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘আদম সুরত’, ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’—প্রতিটি কাজেই নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছেন তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলেন ২০০২ সালে নির্মিত ‘মাটির ময়না’ দিয়ে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অস্কারে এন্ট্রি নেয় এই চলচ্চিত্র।

তারেক মাসুদের কাজ শুধু চলচ্চিত্রই নয়, হয়ে উঠেছিল সময়ের দলিল—মানুষ, সমাজ ও রাজনীতির গভীর অন্তর্দৃষ্টি।

২০১১ সালের ১৩ আগস্ট। ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় প্রয়াত হন তারেক মাসুদ, ক্যামেরাম্যান মিশুক মুনীরসহ পাঁচজন। থেমে যায় এক নির্মাতার জীবন, কিন্তু থামেনি তার নির্মিত পথের আলো।

Reneta

জন্মদিনে চলচ্চিত্রাঙ্গন তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। তরুণ নির্মাতা ও সিনেমাকর্মীদের কাছে তারেক মাসুদ এখনো অনুপ্রেরণার বাতিঘর। পারিবারিক আয়োজন ছাড়াও এই দিনে বিভিন্ন চলচ্চিত্রসংগঠন তার কাজ নিয়ে আলোচনা, প্রদর্শনী ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

বাংলা চলচ্চিত্রে নতুন ধারার পথিকৃৎ এই নির্মাতা আজ নেই। তবুও তার কাজ, তার দর্শন, তার লড়াই আগামী প্রজন্মকে আরও বহু বছর ধরে পথ দেখাবে—একজন সত্যিকারের শিল্পীর মতো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তযাত্রাআদম সুরতজন্মদিনতরুণ নির্মাতাতারেক মাসুদমাটির ময়নামুক্তির কথারানওয়েলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT