চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোতে কবি নজরুলের প্রয়াণ দিবসে স্মরণসভা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:১৩ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোয় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে টরন্টোর বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিস-এর মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও কবিতায় কবির ৪৮ তম প্রয়াণে তাঁকে স্মরণ ও মনন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বরর) সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়।

সূচনা বক্তব্যে তিনি বলেন, বিপ্লব ব্যাতিত বড় কোন পরিবর্তন আসে না আর পরিবর্তন ছাড়া সমাজ সভ্যতা এগোয় না। পরাধীন ভারত থেকে আজকের এই অসম্ভবের সম্ভাবনার যুগেও উৎপিড়িতের ক্রন্দন রোল ধ্বনিত হয় তখনই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেন।

অনুষ্ঠানে সুজাত বড়ুয়ার নতুন প্রজন্মের সংগঠন ‘অঙ্কুরায়ন’ এর মনোমুগ্ধকর পরিবেশনা দৃষ্টি কাড়ে সবার। সঙ্গীতে ছিলেন রুমঝুম দেবাশীষ কুমার দে, অনন্ত নির্ঝর বড়ুয়া, কাজল দে, শিখা আখতারি আহমেদ, আবৃত্তিতে অরুণা হায়দার, রিপন পাল। সঙ্গত করেন তবলায় শ্রীবাস দে, কি-বোর্ডে রুপতনু শর্মা। শ্রোতা ও আয়োজকদের অনুরোধে রুপতনু শর্মা নজরুলের গানে আপ্লূত করেছেন সবাইকে। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মামুন রশিদ।

মুল সমন্বয়ে ছিলেন শিপ্রা চৌধুরী, সাঈদা বারী, আরিয়ান হক, অরুণা হায়দার ও রুপতনু শর্মা।

আমাদের যাপিত জীবনের মনুষ্যত্ব নির্মাণ করতেই জীবন চলে যায়। যাপিত জীবন ও আমাদের আচরণে নজরুল চর্চার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন আয়োজকরা।

Reneta

অনুষ্ঠানে কবি নজরুলের ‘মানুষ’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে্ন হিমাদ্রী রায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী নজরুল ইসলামবাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT