চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৬ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

একসময়কার দাপুটে চিত্রনায়ক সুপারস্টার মান্না চলে যাওয়ার ১৬ বছর পূর্ণ হলো শনিবার (১৭ ফেব্রুয়ারি)। ২০০৮ সালের এ দিনে তিনি ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জীবদ্দশায় অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে ‘গণমানুষের প্রিয়নায়ক’ হয়ে উঠেছিলেন মান্না। তার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন স্বজন ও লাখো ভক্তরা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নাকে স্মরণ করতে তার সহধর্মিণী শেলী মান্না প্রতিবছর দিনটি বিশেষভাবে পালন করেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

শেলী মান্না বলেন, মান্না ফাউন্ডেশনের কমিটি থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে নিজ এলাকা টাঙ্গাইলের কালিহাতিতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় মান্নার। তারপর তিনি টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না।

একে একে প্রায় সাড়ে তিনশ’ ছবিতে অভিনয় করে মান্না হয়েছিলেন চলচ্চিত্রের নির্ভরশীল নায়কদের একজন। শুন্য দশকের পর অশ্লীলতা গ্রাস করলে মান্না এসবের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী ছিলেন।

Reneta

নায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর মান্না নিজে প্রযোজক হয়ে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সুপারহিট ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কনায়ক মান্নাবাংলা সিনেমামান্নালিড বিনোদনসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT