চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমার্ক এইচবির পরিবেশক পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি সম্প্রতি তাদের পরিবেশক পার্টনারদের নিয়ে এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত কোম্পানির আধুনিক কারখানায় অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৬০০ পরিবেশক অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম, এবং হেড অব সেলস অপারেশনস আকিব সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবেশকরা কারখানার মোল্ডিং, টিউব প্রোডাকশন, প্রিন্টিং, পিভিডি কোটিং, মিক্সিং ও ফিলিং—সব প্রক্রিয়া একই ছাদের নিচে সম্পন্ন হতে দেখে মুগ্ধ হন।

দিনের শেষ পর্যায়ে ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদানের জন্য শীর্ষ পরিবেশকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রিমার্ক এইচবি ইতোমধ্যে আইএসও এবং সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে এবং নিরাপদ, পরিবেশবান্ধব কর্মপরিবেশের জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’লাভ করেছে।

চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ডিস্ট্রিবিউটর পার্টনাররা যে কোনো বিজনেস ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা তাদের কারখানা ঘুরে দেখাতে ও সম্মানিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি সামনের দিনগুলোতে আমাদের যৌথ প্রচেষ্টায় রিমার্ক এইচবির পণ্য বাংলাদেশের প্রতিটি কোণে পৌঁছে যাবে। বর্তমানে রিমার্ক এইচবি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিক্স, টাইলক্স, সিওডিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আধুনিক কারখানাএফএমসিজি প্রতিষ্ঠানমতবিনিময় সভারিমার্ক এইচবি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT