বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় পীড়িত মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার কর্মীদের। দেশের ভয়াবহ বন্যার এই আপদকালীন সময়েও হলো না ব্যতিক্রম।
ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের প্রায় ১১টি জেলায় ভয়াবহ বন্যা হচ্ছে৷ জলবন্দি প্রায় অর্ধকোটি মানুষ। এই বিপর্যয় মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছেন সারা দেশের মানুষ। সরকারি তহবিল থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে চলছে বন্যাদুর্গতদের উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম। এসবে সরাসরি যুক্ত হচ্ছেন সাংস্কৃতিক কর্মীরাও।
শনিবার বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার বলেশ্বর, পয়াত, শিমরা সদর উপজেলা পালপাড়া বুড়িচং কুমিল্লায় বন্যাত্রাণ কার্যক্রম পরিচালনা করে।কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ অঞ্চলে বানভাসি মানুষের মাঝে চিড়া, গুড়, মুড়ি, সুপেয় পানি , গ্যাস লাইটার, মোমবাতি ইত্যাদি বিতরণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা ও গ্রাম থিয়েটার।
যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণের কথা জানিয়ে এসময় বলা হয়, বুড়িরচং মূল সড়ক থেকে পানিতে নিমজ্জিত প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার সম্পূর্ণ পানিবন্দি মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। সোমবার বুড়িরচং উপজেলার সোনাইসার, ভবানীপুর, কোশাইয়াম ও রামনগর গ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্য চালানো হবে বলেও জানানো হয়।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/08/gram-theatre-tran-750x536.jpg)







