চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দা-কুমড়ো নয়, শাবনূর-পূর্ণিমার সম্পর্ক ফুল-পাপড়ির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

সিনেমার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় দুই মুখ শাবনূর-পূর্ণিমা। দর্শকরা সবসময় বলে থাকেন, শাবনূর-পূর্ণিমার মতো জনপ্রিয়তাকে পরবর্তী প্রজন্মের কেউ টপকাতে পারেনি।

শাবনূর অভিনয় ছেড়ে দিয়ে সিডনি প্রবাসী হলেও পূর্ণিমা এখনও নিজেকে নতুনের চেয়েও নতুন করে ধরে রেখেছেন।

সম্প্রতি স্বামী আশফাকুর রহমান রবিন ও কন্যাকে সঙ্গে নিয়ে সিডনি সফরে গেছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছেন শাবনূর। পরবর্তীতে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। নায়িকা পূর্ণিমা তার পেইজ থেকে শুক্রবার বিকেলে লাইভে সেই বিষয়টি জানিয়েছেন।

পূর্ণিমার সঙ্গে লাইভে এসে শাবনূর জানান, রীতিমত হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করেছেন পূর্ণিমাকে। হাসি আড্ডায় ১০ মিনিটের লাইভে শাবনূর বলেন, একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।

পূর্ণিমা বলেন, আমাদের মধ্যে ফুলে ফুলে পাপড়ির মতো সম্পর্ক। এখনও অভিনয় করতে গেলে শাবনূর আপুর কথা আসে। সে অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি। কিন্তু সেই কপি আসল কপি না। মানুষ হিসেবে তার তুলনা নেই। তার (শাবনূর) ধারেকাছে কেউ আসবে না। সে একমাত্র আমাদের সবার প্রিয় শাবনূর আপু।

পূর্ণিমা আরও বলেন, তখন ইন্ডাস্ট্রিতে নতুন। শাবনূর আপুর জন্য ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না। যখনই শুটিং করতাম, পরিচালকরা বলতেন কি এক্সপ্রেশন দাও? শাবনূরের মতো করার চেষ্টা করো। তার চোখ, ঠোঁট কথা বলে। এগুলো শুনে অনেকসময় কান্না করতাম।

Reneta

পূর্ণিমায় মুগ্ধ হয়ে শাবনূর বলেন, পূর্ণিমাকে দেখে চোখে পানি এসে গেছে। অনেকদিন পর ওকে দেখলাম। তার এত গুণ আল্লাহ দিয়েছে আমি তার মতো এত গুণের না। সে এত সুন্দর করে স্টেজে কথা বলে আমি জীবনেও তার মতো পারব না। সে দেখতেও অনেক সুন্দর। তার কোনো তুলনা হয়না। নকল করাটাও একটা গুণ। পূর্ণিমা তুমি এতো সুন্দর করে কীভাবে নকল করো?

লাইভে শাবনূর বলেন, পূর্ণিমা অস্ট্রেলিয়া এসেছে জেনে তাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি। অবশেষে মনের টানে তাকে পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

শাবনূর-পূর্ণিমাকে একসঙ্গে লাইভে দেখে মুগ্ধ হয়ে যান তাদের ভক্তরা। লাখ লাখ দর্শক দেখেছেন, মন্তব্য করেছেন শত শত অনুসারীরা। সবই ইতিবাচক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নায়িকাপূর্ণিমালিড বিনোদনশাবনূরসিডনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT