চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। বল হাতে আসেন স্বর্ণা আক্তার। প্রথম বলেই আর্লিন কেলিকে রানআউট করেন নাহিদা আক্তার। দুই রান নিতে গিয়ে তিনি আউট হলে পরের ডেলিভারি থেকে দৌড়ে দুই রান নেন লরা ডেলানি। তখনও আইরিশদের জয়ে দরকার ৪ বলে ১২ রান। সেই সমীকরণ মিলিয়েছেন ডেলানি। পরের তিন বলে টানা তিন চারে শেষ টি-টুয়েন্টিতে জয় তুলে টিম টাইগ্রেসকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড। ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেটে সোমবার তিন টি-টুয়েন্টির সিরিজে শেষটিতে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ডের মেয়েরা।

এ নিয়ে চলতি বছর টি-টুয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশ হল বাংলাদেশের মেয়েরা। আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি। টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হল এবছর।

সহজ লক্ষ্য তাড়ায় নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড। জয়ের খুব কাছে গিয়েও শেষ ওভারে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন ডেলানি। অ্যামি হান্টার ২৮, গ্যাবি লুইসের ব্যাটে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২টি, একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

আগে ওপেনিংয়ে সোবহানা মোস্তারিকে নিয়ে নামেন মুর্শিদা খাতুন। ৩৩ রানে প্রেন্ডারগাস্টের শিকার হয়ে সাজঘরে ফিরে যান মুর্শিদা। ওয়ান ডাউনে নামেন শারমিন আকতার। পাওয়ার প্লে শেষে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৯ রান।

Reneta

শারমিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা। ৫৮ বলে ৭১ রান যোগ করেন জুটিতে। বাংলাদেশ বড় স্কোরের সুবাস পাচ্ছিল। শারমিনের বিদায়ে ভাঙে জুটি।

৩৩ বলে ৪ চারে ৩৪ রান করে ম্যাগুয়েরের শিকার হন শারমিন। তার বিদায়ের পর সোবহানাও বেশিক্ষণ টেকেননি। পরের ওভারে বল হাতে ফিরে সোবহানাকে ফেরান ম্যাগুয়ের। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন এ ওপেনার। বাকিদের মধ্যে কেউ আর দাঁড়াতে না পারলে শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১২৩ রানে।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডজ্যোতিটি-টুয়েন্টি সিরিজডেলানিবাংলাদেশলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT