চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ইউএসএআইডি-এর নতুন মিশন ডিরেক্টর রিড এশলিম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ২০, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর নতুন মিশন ডিরেক্টর রিড এশলিম্যান ঢাকায় এসেছেন।

ঢাকায় বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশনে ঊর্ধ্বতন নেতৃত্বে যোগ দিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ে অভিজ্ঞ মিশন ডিরেক্টর এশলিম্যান । তিনি খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনসহ উন্নয়ন উদ্যোগগুলোতে প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাজ করবেন।

মিশন ডিরেক্টর এশলিম্যান বলেন, ঢাকায় এসে তিনি উচ্ছ্বসিত। ২০২৩ সালের মধ্যে দেশটিকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় আছেন তিনি।

রিড এশলিম্যান যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার মেম্বার। বাংলাদেশে মিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ২০২২-২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানে ও ২০১৮-২০২২ সাল পর্যন্ত শ্রীলঙ্কা এবং মালদ্বীপে ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, আফগানিস্তান, কম্বোডিয়া এবং ভারতে নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোতে উপ-সহকারী প্রশাসক এবং অর্থনৈতিক বৃদ্ধি, শিক্ষা ও পরিবেশ বিষয়ক ব্যুরোতে শক্তি ও অবকাঠামো কার্যালয়ের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০০ সালে ইউএসএআইডি’তে যোগদানের আগে রিড এশলিম্যান থাইল্যান্ডে যুক্তরাষ্ট্র পিস কর্পস-এ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। তিনি ওহাইওর অ্যাক্রন শহরের সহকারী আইন পরিচালক হিসেবে চর্চা করেছেন এবং ওহাইও-এর কলম্বাসে ব্যক্তিগতভাবে চর্চার সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনে আন্তর্জাতিক আইনি পরামর্শদাতা  ছিলেন।

রিড এশলিম্যান ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি এবং অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল থেকে জুরিস ডক্টরেট অর্জন করেছেন।

Reneta

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইউএসএআইডি-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার খাদ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের উন্নয়ন, মানবিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা বাড়াতে বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে কাজ করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএসএআইডিদূতাবাসযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

মার্চ ৩০, ২০২৬

৭ দিনে আরও ৫০০ ক্রীড়াবিদ ভাতার অন্তর্ভুক্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬

রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরানে মার্কিন সেনা পাঠাতে কংগ্রেসের অনুমোদন থাকা উচিত’

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT