চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনায় চঞ্চল-রনির ‘দম’, বাজেট পাচ্ছেন ‘আনলিমিটেড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই এবং এসভিএফ ফিল্মস একত্রে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। ৯ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ১১ ডিসেম্বর আসবে আরেকটি ছবির ঘোষণা।

শনিবার বিকেলে ঘোষণা হওয়া ‘দম’ ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর আবার সিনেমা নির্মাণে ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

অসংখ্য জনপ্রিয় নাটক বানিয়েছেন রেদওয়াদ রনি। পরে চোরাবালি ও আইসক্রিম বানিয়েছে প্রশংসা পেয়েছেন। বিরতির পর নির্মাণে ফেরা নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনলিমিটেড বাজেট থাকবে নিশ্চিত করা হয়েছে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

‘দম’-সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি চূড়ান্ত হয়নি বলে জানালেন পরিচালক রেদওয়ান রনি।

চঞ্চল চৌধুরী বলেন, রনির সাথে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি সে আমার গলায় দড়িটা ঝুলিয়েছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা ‘দম’। আমি মনে করি এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে।

‘দম’ ছবির চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি নিজেই। ‘তকদীর’ খ্যাত শাওকী বলেন, রনি ভাই এই গল্পটা যখন আমাকে শোনান তখন তাকে জানাই তিনি সিনেমাটি না করলে এই গল্প আমি সিনেমা বানাতে চাই। ফাইনালি তিনি কাজটি করতে যাচ্ছেন। গল্পের কাজ চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আইসক্রিমআনলিমিটেডআল-আমিন হাসান নির্ঝরচঞ্চল চৌধুরীচোরাবালিদমবাজেটরবিউল আলম রবিরেদওয়ান রনিলিড বিনোদনসত্য ঘটনাসাইফুল্লাহ রিয়াদসিনেমাসৈয়দ শাওকী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬

রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে অবশেষে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ!

মার্চ ২৪, ২০২৬

মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ২.৮৩ বিলিয়ন ডলার

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারাবাহিক ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT