চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৭:০৭ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

চলতি বছরে (২০২৫ সাল) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা’র উদ্যোগে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (জাতীয় পাঠ্যক্রম) জেদ্দা থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ২৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

কনস্যুলেট জেনারেলের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের হাতে কনস্যুলেটের পক্ষ থেকে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির।

অনুষ্ঠানে কনস্যুল কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয় কারিগরি শিক্ষায় নিজেদেরকে মনোনিবেশ করতে হবে। উচ্চতর শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের আলোকবর্তিকা যারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।

২০২৪ এর জুলাই আগস্ট এবং ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে তরুণদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহবান জানান।

Reneta

পাশাপাশি যে তরুণরা ২৪ এর আত্মত্যাগ করেছেন, তাতে উদ্বুদ্ধ হয়ে আগামীতে সু-নাগরিক হয়ে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করবে, এই প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও বাংলাদেশের সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কনসাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন।।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ এই আয়োজনকে অত্যন্ত প্রেরণাদায়ক বলে তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

কন্সুলেটের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি পরীক্ষাজেদ্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাঢাকা বোর্ডবাংলাদেশ কন্সুলেট জেনারেলসংবর্ধনায় কৃতি শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ: তথ্যমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মার্চ ৩১, ২০২৬

দলের কাছে ইতিবাচক পারফরম্যান্স আশা করছেন বাটলার

মার্চ ৩১, ২০২৬

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মার্চ ৩১, ২০২৬

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT