সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছেন বীর প্রতীক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি এ চেক গ্রহণ করেন।
জানা যায়, এই অনুদানে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিটি ব্যাংক (এক কোটি টাকা), সীমান্ত ব্যাংক (২০ লাখ টাকা), ইউসেফ বাংলাদেশ (১০ লাখ টাকা), বাংলাদেশ অর্থনীতি সমিতি (এক লাখ টাকা), এনসিসি ব্যাংক পিএলসি (২ কোটি টাকা), র্যাব ফোর্সেস (৫৮ লাখ ৯১ হাজার ৫০৩ টাকা), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (২ লাখ ৮১ হাজার ৫০০ টাকা), সেন্টার ফর ডিজএ্যবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) (এক লাখ ৮৩ হাজার ৭১০ টাকা), মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড (এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা)।
এসময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।








