চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি ধ্বংস করেছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার কারদাহা শহরে এই ঘটনা ঘটেছে।

আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিম দিকের লাতাকিয়া শহরে আল-আসাদ পরিবারের করবরস্থানে এই ঘটনা ঘটেছে। আল-আসাদ পরিবারের শাসন আমলের অবসান ঘটায় সিরিয়ার বিভিন্ন স্থানে হাফেজ আল-আসাদ ও বাশার আল-আসাদের মূর্তি ভেঙে পতন উদযাপন করছে দেশটির জনগণ।

সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা দেশজুড়ে এই অভিযান চালাচ্ছে, যা সিরিয়ায় ৫৪ বছরের আসাদ পরিবারের শাসনের সমাপ্তি ঘটিয়েছে। বাশার আল-আসাদ এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

২০১১ সালে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি শান্তিপূর্ণভাবে চলা গণতন্ত্রপন্থী বিদ্রোহকে নির্মমভাবে দমন করেছিলেন। সেই ঘটনা দেশটিকে গৃহযুদ্ধের দিকে দিকে নিয়ে যায়, যাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন এবং ১২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

তার বাবা হাফেজ আল-আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত কঠোরভাবে সিরিয়া শাসন করেন। তার মৃত্যুর পর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার পুত্র বাশার আল-আসাদের হাতে যায়। হাফেজ আল-আসাদের আলউইটস সম্প্রদায়ের একটি পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। ধর্মের দিক থেকে তারা ছিলেন মুসলিম, কিন্তু তা শিয়া সম্প্রদায়ের। শিয়ারা সিরিয়াতে সংখ্যালঘু।

শতকরা হিসাবে সিরিয়ার প্রায় ১০ শতাংশ মানুষ আলউইটস সম্প্রদায়ের। এদের অনেকেই আসাদ পরিবারের শক্তিশালী সমর্থক ছিল। তবে তাদের অনেকেই এখন শঙ্কায় আছে যে বিদ্রোহীরা তাদের ওপর যে কোনও সময় প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাশার আল-আসাদসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT