চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ে কোনো স্প্যানিশ ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ খেলোয়াড় ছাড়া মাঠে নামবে রিয়াল মাদ্রিদ- তা হয়তো ভাবতেও পারেননি কেউ। তবে তাই হয়েছে। ক্লাবটির ১২১ বছরের ইতিহাসে প্রথমবার শুরুর একাদশে কোনো স্প্যানিশ ছাড়াই মাঠে নেমেছে কার্লো আনচেলত্তির দল। ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচটির আগে ৪ হাজার ৪৩৫ ম্যাচ খেলেছে রিয়াল। তবে এবারই প্রথম দেখা গেছে এই দৃশ্য।

শনিবার মধ্যরাতে লা-লিগার রাউন্ড-১৬ এর ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। চোটের কারণে দানি কারভাহাল ও মার্কো আসেনসিও ছিল না শুরুর একাদশে। ৮২ মিনিটে যদিও মাঠে নেমেছিল এই স্প্যানিশ ফরোয়ার্ড। তবে ডাগ আউটেই ছিলেন কারভাহাল।

শুরুর একাদশে ছিল সাত দেশের খেলোয়াড়। যদিও তাদের অনেকেরই ছিল স্প্যানিশ নাগরিকত্ব। একাদশে ছিলেন- অরেলিয়া শুয়ামেনি, ফেরল্যান্ড মেন্ডি, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, এডের মিলিতাও, অ্যান্টোনিও রুডিগার, টনি ক্রুস, লুকা মদ্রিচ, থিবো কোর্ত্তয়া, ডেভিড আলাবা ও ফেদেরিকো ভালভার্দে।

লা-লিগার ম্যাচটিতে ২-১ গোলে ভিলারিয়ালের পরাজয় বরণ করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ভিলারিয়ালের ঘরের মাঠ এস্টাডিও ডি লা সিরামিকা স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্যতেই শেষ হয়।

বিরতির পর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় ভিয়ারিয়াল। জেরেমি পিনোর শট ফেরল্যান্ড মেন্ডির গায়ে ঢুকে যায় রিয়ালের জালে। এরপর ৬০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন করিম বেনজেমা। লিড পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ইয়েলো সাবমেরিনদের। ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় স্বগতিকরা। জেরার্ড মোরেনো সফলভাবেই দলকে এগিয়ে নেন। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চলতে থাকলেও গোল পায়নি কোনো দল। ম্যাচ শেষের বাঁশি বাজে ২-১ গোলের ব্যবধানে রিয়ালের পরাজয় মেনে।

এই ম্যাচ জয় পেলে পয়েন্টে টেবিলে বার্সেলোনাকে টপকানোর সুযোগ থাকতো স্পানিশ জায়ান্টদের। কাতালানরা ১৫ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমপয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলে দ্বিতীয় শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Jui  Banner Campaign
ট্যাগ: ভিলারিয়ালরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সড়ক অবরোধ ও মব কালচার সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT