ম্যাচজুড়ে দাপটের সাথে খেলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় আনতে পারল না রিয়াল সোসিয়েদাদ। ১০ জন নিয়ে সোসিয়েদকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় টানা চতুর্থ জয় পেয়ছে জাভি আলোন্সোর শিষ্যরা। তাতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ।
সোসিয়েদের মাঠে রিয়েলের হয়ে গোল দুটি করেন কাইলিয়ান এমবাপে ও আরদা গুলার। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মিকেল ওয়ার্জেবাল। লাল কার্ড দেখেছেন মাদ্রিদের ডিন হুইসেন।
ম্যাচের ১২ মিনিটে ডান পায়ের শটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এমবাপে। ৩২ মিনিটে হুইসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় মাদ্রিদ। পরে আরদা ৪৪ মিনিটে গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মাদ্রিদের।
বিরতি থেকে ফিরে দুদলই আক্রমণ-প্রতি আক্রমণে মাতে। ৫৪ মিনিটে ডি-বক্সের ভিতরে দানি কার্ভাহালের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল সোসিয়েদাদ। সেখানে থেকে ব্যবধান কমান ওয়ার্জেবাল। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।







