চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরুটা ভালো হলেও মাঝ পথে এসে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সালোনার কাছে হারের পর বেনফিকার কাছেও হেরেছে রিয়াল। অধারাবাহিক পারফরম্যান্সে দর্শকদের কাছ থেকেও দুয়োধ্বনি ভেসে আসছে রিয়ালের ড্রেসিং রুমে। এসবের মাঝেও কোচ আলভারো আরবেলোয়ার আশা, সমর্থকদের পাশেই পাবেন তিনি। বাড়তি শক্তি হয়েই দলকে উজ্জীবিত করে যাবেন তারা।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের। লা লিগায় রোববার তারা ঘরের মাঠে খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে লড়াই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির নতুন কোচ আলভারো বলেছেন, ‘না (দুয়ো আশা করছি না), বরং আশা করছি, দলের পাশেই থাকবে গোটা বার্নাব্যু। আমরা জানি, সমর্থকদের পাশে পাওয়া প্রয়োজন আমাদের। কারণ, একসঙ্গে আমরা আরও শক্তিশালী। আমাদের লক্ষ্য এই ম্যাচ জিততে লিগ শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়া।’

‘ফুটবলীয় সব বিতর্ক নিয়ে আপত্তি নেই আমার। তবে সেরা ফুটবলারদের অবশ্যই মাঠে চাই আমি। যত সময় তারা খেলবে, ততই ভালো হয়ে উঠবে… তারা এমন ফুটবলার, যারা ম্যাচ উন্মুক্ত করে দিতে পারে যে কোনো সময়। যারা মাদ্রিদের সমর্থক নয়, তারাই এই ফুটবলারদের এখানে চাইবে না। কিন্তু সত্যিকারের মাদ্রিদ সমর্থকরা তাদের সেরা ফুটবলারদের অবশ্যই মাঠে দেখতে চায়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবেনফিকারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬

ঈদের দিনে হতাশা, পরদিনই ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা!

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT