চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে আসা ১৮ বর্ষী আর্জেন্টাইনকে নিয়ে ডি মারিয়া বললেন…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালে পরিচিতিকালে ফটোসেশনে ফ্রাঙ্কো মাস্তানতুওনো

রিয়ালে পরিচিতিকালে ফটোসেশনে ফ্রাঙ্কো মাস্তানতুওনো

অ্যাঙ্গেল ডি মারিয়া চলে যাওয়ার ১১ বছর পর রিয়াল মাদ্রিদ আবারও কোন আর্জেন্টাইনকে এনেছে। গত সপ্তাহে ৪৫ মিলিয়ন খরচে ১৮ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে নিয়েছে। প্রতিভাবান তরুণ আর্জেন্টাইনকে নিয়ে অনেক কথা হচ্ছে। বলেছেন ডি মারিয়াও, ‘রিয়ালের হয়ে খেলতে পারা অসাধারণ, ফ্রাঙ্কোকে প্রত্যেকটি সুযোগই কাজে লাগাতে হবে।’

লস ব্লাঙ্কোসরা ফ্রাঙ্কোর সাথে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে তাকে বার্নাব্যুতে এনেছে। ডি মারিয়ার পর রিয়াল জার্সিতে দেখা যাচ্ছিল না কোন আর্জেন্টাইনকে। ২০১০ সালে বেনফিকা থেকে রিয়ালে এসে চার মৌসুম খেলে গেছেন বিশ্বজয়ী মারিয়া।

ফ্রাঙ্কোকে নিয়ে ডি মারিয়া বলছেন, ‘তার প্রতিভা অনেক। আশা করছি দারুণ খেলবে। সত্যিই অসাধারণ সুযোগ রিয়ালে আরেকজন আর্জেন্টাইনকে মাঠে দেখার। সাথে রিয়ালের হয়ে শিরোপা জয়ী হতে দেখাও।’

‘জাবি আলোনসোর অধীনে থাকা দলে শুরুতেই নিজের পজিশনে সেরাটা দেখাতে হবে ফ্রাঙ্কোকে। চলতি মৌসুমে শুরুর দিকেই তার প্রদর্শনী ফ্রাঙ্কোকে এগিয়ে রাখবে দলটির মূল একাদশে জায়গা করে নেয়ার জন্য।’

১৪ আগস্ট রিয়ালে ফ্রাঙ্কোকে পরিচয় করিয়ে দেয়ার সময় ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মেতেছিলেন প্রশংসায়। বলেছেন, ‘ফ্রাঙ্কো বিশ্বের এখনকার সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলার।’

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঙ্গেল ডি মারিয়াফ্রাঙ্কো মাস্তানতুওনোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT