ফুটবল

রাউলকে ছাড়িয়ে বেনজেমার সামনে এখন কেবল রোনালদো

ফুটবল খেলোয়াড়ের শট নেওয়ার মুহূর্ত, মাঠে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, একজন গোল করার জন্য চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লা লিগায় টেবিলের তলানির এলচেকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলে জয়ের রাতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে লস ব্লাঙ্কোস দল। ২১ ম্যাচে ৫৬ পয়েন্টে শীর্ষে কাতালানরা, ৪৮ পয়েন্টে দুইয়ে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে একচ্ছত্র আধিপত্য ছিল রিয়ালের। দুই পেনাল্টিতে বেনজেমার জোড়া গোলের সঙ্গে লুকা মদ্রিচ ও মার্কো আসেনসিও গোল করেছেন।

বড় জয়ের রাতে রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেনজেমা। রিয়াল জার্সিতে ২৩০ গোল এখন ফরাসি তারকার। রাউল রেখে গেছেন ২২৮ গোল। লিগায় রিয়ালের সর্বোচ্চ ৩১১ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর।

লস ব্লাঙ্কোসদের ঘরের মাঠে শুরু থেকেই এলচেকে চাপে রেখেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। অষ্টম মিনিটে এগিয়ে দেন আসেনসিও। ৩১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি আদায় করেন বেনজেমা।

প্রথমার্ধের যোগকরা সময়ে আবারও পেনাল্টি পায় রিয়াল। নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

দ্বিতীয়ার্ধেও দাপুটে ছিল লস ব্লাঙ্কোস বাহিনী। ম্যাচের ৮০ মিনিটে চতুর্থ গোলটি আদায় করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। পরে নির্ভার হয়ে বাকিসময় পার করে দেয় আনচেলত্তির দল।

বিষয়:এলচেবেনজেমারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…