চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে উড়িয়ে সুপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ পূর্বাহ্ন ১৩, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর ফাইনালে বার্সার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল। সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলল কাতালুনিয়ান দলটি।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এরবেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমনকিছু।

ম্যাচের পঞ্চম মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ২২ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতায় ফিরে ৩৬ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সা।

মিনিট তিনেক পর রাফিনহা ও যোগকরা সময়ের ১০ মিনিটে আলেজান্দ্রো ভালদের গোলে ৪-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহার আরেকটি গোলে স্কোর ৫-১ করে ফেলে তারা। খানিক বাদে তাদের গোলরক্ষক ভয়চেক সেজনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে কার্লো আনচেলত্তির রিয়াল।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিজেদ্দাফ্লিকবার্সেলোনারদ্রিগোরাফিনহারিয়াললিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT