চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

‘দ্য হাংরি স্টোনস’ থেকে ‘দ্য গার্ডেনার’— চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ২৬, মার্চ ২০২৬
শিল্প সাহিত্য
A A

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ইংরেজি অনূদিত দুর্লভ দুই গ্রন্থের সংগ্রহ এখন সংরক্ষিত আছে চ্যানেল আই-এর আর্কাইভে। সাহিত্যপ্রেমীদের জন্য এটি এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, বিশ্বখ্যাত ‘দ্য ম্যাকমিলান কোম্পানি’ থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের দুইটি উল্লেখযোগ্য বই ‘দ্য হাংরি স্টোনস এন্ড আদার স্টোরিস’ এবং ‘দ্য গার্ডেনার’-এর বিরল সংস্করণ সংগ্রহে রয়েছে চ্যানেল আইয়ের। এই বই দুটি শুধু সাহিত্যিক মূল্যেই নয়, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এরমধ্যে ‘দ্য হাংরি স্টোনস এন্ড আদার স্টোরিস’ (১৯১৬-এর সংস্করণ) মূলত রবীন্দ্রনাথের বিখ্যাত ছোটগল্পগুলোর একটি ইংরেজি সংকলন, যেখানে অলৌকিকতা, মানবমনের গভীরতা, প্রেম এবং গ্রামীণ জীবনের নানা দিক ফুটে উঠেছে। সংকলনটিতে ‘ক্ষুধিত পাষাণ’সহ মোট ১৩টি কালজয়ী গল্প স্থান পেয়েছে।

অন্যদিকে ‘দ্য গার্ডেনার’ (১৯১৫-এর সংস্করণ) প্রেম ও রোমান্টিক ভাবধারার এক অনন্য কাব্যসংকলন। ইংরেজি এই গ্রন্থটি শতাব্দীর অন্যতম প্রভাবশালী কবি ডব্লিউ বি ইয়েটসকে উৎসর্গ করা হয়েছে। এটি মূলত রবীন্দ্রনাথের ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের ভাবান্তর ও অনুবাদ, যেখানে পার্থিব প্রেম, নারী-পুরুষের সম্পর্ক, প্রকৃতি ও সৌন্দর্যের সূক্ষ্ম অনুভব তুলে ধরা হয়েছে। এই গ্রন্থে কবি নিজেকে এক ‘মালী’ হিসেবে কল্পনা করে প্রেমের নানা রূপকে ফুটিয়ে তুলেছেন।

এই দুর্লভ বই দুটি সংগ্রহ করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যিনি নিজেও একজন প্রখ্যাত সাহিত্যিক। দেশ-বিদেশের সাহিত্য ও বিরল প্রকাশনা সংগ্রহে তার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই তিনি রবীন্দ্রনাথের এই গুরুত্বপূর্ণ ইংরেজি সংস্করণ দুটি সংগ্রহ করেন।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, তাদের আর্কাইভে সংরক্ষিত এই বইগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। একইসঙ্গে এটি রবীন্দ্রসাহিত্যের আন্তর্জাতিক বিস্তার ও অনুবাদের ইতিহাস সম্পর্কেও মূল্যবান ধারণা দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবিতাগল্পদ্য ম্যাকমিলান কোম্পানিফরিদুর রেজা সাগরবিশ্বকবিম্যাকমিলানরবীন্দ্রনাথরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT