৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার তদন্তের কাজে সংশোধন আনা হচ্ছে। বিচার সময় অর্ধেক করা হচ্ছে। তদন্ত সময় ১৫ দিন। ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে।
একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারী নির্যাতন বা ধর্ষণসহ সকল বিষয়ে সরকার জিরো টলারেন্স। এসব বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, তদন্ত বিচারে যেন বিলম্ব না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।








