চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণীকে বাস থেকে নামিয়ে ধর্ষণের চেষ্টা, আটক ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ০৪, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
ধর্ষণ

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এক তরুণীকে (২২) বাস থেকে নামিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিতে গিয়ে টার্মিনালের পাহারাদার মো. শাহজাহানের (৪৮) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, নোয়াখালীর চাটখিল থেকে সোনাপুর যাওয়ার জন্য তিনি ভুলক্রমে জননী বাসে ওঠেন। পরে রামগঞ্জে এসে তিনি তার ভুল বুঝতে পেরে বিষয়টি চালক ও তার সহযোগীকে জানালে তাকে নোয়াখালীর বাসে তুলে দেওয়ার আশ্বাস দিয়ে বাসে অপেক্ষা করতে বলেন। এক পর্যায়ে বাস থেকে ২ যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে এ সময় বাসের হেলপারকে মারধর করা হয়। তরুণীর কাছে থাকা ৩ হাজার টাকাও নিয়ে যায় বখাটেরা।

জননী বাস সার্ভিসের চালকের সহযোগী (হেলপার) আজাদ হোসেন জানান, এমরান হোসেন (২৬) নামের এক ব্যক্তি তার একসহযোগীসহ নিয়ে তরুণীকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নেয়।

শুক্রবার রাত ৮টার দিকে তারা তরুণীকে নামিয়ে নেয়ার ঘটনাটি ঘটে। বখাটেরা তাকে বাস টার্মিনালের পেছনে টয়লেটের পাশে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এসময় টার্মিনালের পাহারাদার শাহজাহানসহ কয়েক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে সহযোগীসহ এমরান পালিয়ে যায়। শাহজাহান চিৎকার করার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তরুণীকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী থানায় নিয়ে যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, চিৎকার করার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে পাহারাদার শাহজাহানের মৃত্যু হয়েছে। ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: Rapeধর্ষণধর্ষণ চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT