চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিদ্ধান্তে তোপের মুখে রণবীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

গেল কয়েক মাস আগেই ঘোষণা এসেছিল আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। যেখানে তিনি ছাড়াও আরো অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, আদিত্য এবং অর্জুন রামপাল।

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সেই ছবিতেই রণবীরের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে প্রাক্তন শিশু অভিনেত্রী সারা অর্জুনকে।

আদিত্য ধরের নাম ঠিক না হওয়া ছবিতে প্রধান মহিলা চরিত্রের কাস্টিং সম্পর্কে এখনো কোন আনুষ্ঠানিক বিবরণ না থাকলেও, পিপিং মুনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৯ বছর বয়সী সারা অর্জুনকে রণবীরের চরিত্রের প্রেমিকা হিসাবে কাস্ট করা হয়েছে। যিনি প্রাক্তন শিশু অভিনয় শিল্পী হিসেবে দক্ষিণে ব্যাপকভাবে কাজ করেছেন এবং দক্ষিণী সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’ এ ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের ছোট সংস্করণে অভিনয় করার জন্য খ্যাতি অর্জন করেছেন।

পিপিং মুনের মতে, ‘যদিও এই পুরুষশাসিত গল্পে তার ভূমিকা তুলনামূলকভাবে ছোট বলে মনে করা হয়, তবে এই সিনেমাটিতে (আদিত্য ধর পরিচালিত) হিন্দি এবং তেলুগু সিনেমায় শিশু অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা যাবে।’

এদিকে সারা অর্জুনের বয়স যখন ১৯, তখন রণবীর সিংয়ের বয়স ৩৯ বছর। বয়সের এই পার্থক্যের কারণে খবরটি অনেক ভক্তের কাছে খুব একটা ভাল লাগেনি। ২০১১ সালে রণবীরের প্রথম ছবির কথা উল্লেখ করে একজন নেটিজেন লিখেছেন, ‘ব্যান্ড বাজা বারাত যখন মুক্তি পায়, তখন ওর (সারা অর্জুন) বয়স ছিল পাঁচ বছর।’ আরেকজন লিখেছেন, ‘৩৯ বছর বয়সী একটা লোকের সঙ্গে রোমান্স করবে?? তারা কীভাবে ভাবল এটা!’

তবে অনেকেই বলছেন, এই কাস্টিং চয়েজের জন্য রণবীর নয়, নির্মাতাদেরই দায়ী করা উচিত। একজন ভক্ত মন্তব্য করেছেন, “রণবীর তাকে নায়িকা হিসাবে বেছে নেয়নি, তাই তাকে পৈশাচিক আক্রমণ করার দরকার নেই।” – বলিউড শাদিস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় খান্নাঅর্জুন রামপালআদিত্যআর মাধবনরণবীর সিংসঞ্জয় দত্তসারা অর্জুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্যের উপজেলা কমিটি

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT