‘হনুমান’ পরিচালক প্রশান্ত ভার্মা এবার ‘রাক্ষস’ নিয়ে আসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে সেই ছবির মূল চরিত্রে থাকবেন রণবীর সিং।
ছবিটি তৈরি হবে ভারতীয় পুরাণের উপর ভিত্তি করে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এটি প্রশান্ত ভার্মার সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবে। জানা গেছে এই ইউনিভার্সে তিনি ধীরে ধীরে একাধিক চরিত্র নিয়ে আসবেন, যাদের সকলকে শেষ ছবিতে একসঙ্গে দেখা যাবে।
জানা গিয়েছে ‘রাক্ষস’ ছবিটি প্রাক স্বাধীনতা যুগের উপর ভিত্তি করে বানানো হবে। সেখানে রণবীরকে খল চরিত্রে দেখা যাবে।
‘রাক্ষস’ ছাড়াও রণবীরের হাতে এখন ‘ডন থ্রি’। এছাড়াও আছে আদিত্য ধরের একটি ছবি।
সূত্র: পিঙ্কভিলা








