চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরুচে বোলিংয়ে অচেনা মোস্তাফিজ, কুমিল্লাকে হারাল রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হেভিওয়েট দুই দলের লড়াইটা শেষপর্যন্ত হল একপেশে। সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ জয়ে কুমিল্লাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেল সাকিব-সোহানদের রংপুর।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ‍কুমিল্লার মাহিদুল ইসলাম অঙ্কন ফিফটি পেলেও শেষের তিন ওভারে দলটির প্রয়োজন পড়ে ৫০ রান। তাওহীদ হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় কুমিল্লা ১৪ রানের ওভার পেলেও পরের ওভারে একদমই খাপছাড়া ছিল। তাতে সাকিব আল হাসানের শেষ ওভার থেকে কুমিল্লার প্রয়োজন হয় ২৯ রান।

বাঁহাতি স্পিনার প্রথম ডেলিভারিটি ওয়াইড করেন। পরের বলে রান আউট হন হৃদয়। ২৮ বলে ৩৯ রান করে যান একটি ছয় ও তিনটি চারে। পরের ডেলিভারিতে ম্যাচে প্রথম উইকেট শিকার করেন সাকিব। ক্রিজে আসা নতুন ব্যাটার আমের জামালকে ফেরান বাবর আজমের ক্যাচ বানিয়ে।

চার বলে তখন ২৭ রানের অসম্ভব সমীকরণ। ‍দুটি ছয়, একটি চার ও একটি ডাবলসে ১৮ রান তুলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভরা গ্যালারিতে কিছুটা আনন্দ যোগাতে পেরেছেন জাকের আলী অনিক। তাতে কমে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার হারের ব্যবধান।

১৪.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল কুমিল্লা। হাসান মাহমুদের বলে মাহিদুল ৬৩ রানে উইকেট দেয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি লিটন দাসের দল। অঙ্কন ৫৫ বলে তিনটি ছয়, চারটি চারে ষাটোর্ধ্ব ইনিংস খেলে ফেরেন।

শেষ ওভারে উইকেট পাওয়া সাকিব ৪ ওভারে দেন ৪১ রান। আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ৩১ রানে নেন দুটি উইকেট।

Reneta

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুপুরের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। বাবর আজমের ৩৭, ফজলে মাহমুদ রাব্বির ৩০ ও আজমতউল্লাহর ২০ বলে ৩৬ রানের ক্যামিওতে কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় রাইডার্স।

রেমন রেইফার ৩ ওভারে ২০ রান খরচায় নেন দুটি উইকেট। খুশদিল শাহ ৪ ওভারে ২৫ রানে, তানভির ইসলাম ৩ ওভারে ১৯ রানে ও মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪৮ রান দিয়ে নেন একটি করে উইকেট। নিজের করা শেষ ২ ওভারে ৩৯ রান দেন ফিজ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২০২৪ লিড স্পোর্টসরংপুর-কুমিল্লালিড স্পোর্টসসাকিব-লিটনসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT