চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ভিডিও দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৫
অন্যান্য, বিনোদন
A A

শুক্রবার আচমকাই খবর আসে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা দেব মুখোপাধ্যায়ের আর নেই। আর এখবর পাওয়া মাত্রই আলিবাগে ছুটি কাটানো ছেড়ে তড়িঘড়ি বেস্ট ফ্রেন্ড অয়নের বাড়িতে পৌঁছে যান রণবীর কাপুর। সঙ্গে ছিলেন আলিয়া ভাট।

তবে শুধু রণবীর নয়, ওইদিন দেব মুখোপাধ্য়ায়কে শ্রদ্ধা জানাতে অয়নের বাড়িতে পৌঁছে ছিলেন বলিপাড়ার আরও অনেক ব্যক্তিত্বই। আর সেখানেই সালমান খানের বাবা সেলিম খানের সঙ্গে দেখা হয়ে যায় রণবীর কাপুরের।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিওতে দেখা গেছে, সেলিম খান ও রণবীরের দেখা হওয়ার মুহূর্ত। সেখানে ‘দাবাং’ সালমান খানের বাবা সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় রণবীর কাপুরকে। আর এই ভিডিও দেখেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার বাসিন্দারা।

দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই সেলিম খান তার সহকারীকে নিয়ে অভিনেতার বাড়িতে পৌঁছে যান। অভিনেতার শেষকৃত্যের পর তিনি যখন ফিরে যাচ্ছিলেন, সেসময়ই তাকে বিদায় জানাতে তার গাড়ির কাছে আসেন রণবীর কাপুর। সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করতে ও তাকে জড়িয়ে ধরে গাড়িতে বসিয়ে দিতে দেখা যায় কাপুর পুত্রকে।

আর ভিডিও দেখেই এক নেটিজেন লেখেন, ‘রণবীর কাপুর ভীষণ ভদ্র-নম্র ব্যক্তি। অন্য একজন লিখেছেন, ’যাই বলুন, ছেলেটি ভারতীয় সংস্কৃতিতে শিক্ষিত একজন পরিপূর্ণ মানুষ। কারোর কথায়, ‘রণবীরের মধ্যে তার কাপুর পরিবারের ঐতিহ্য ও শিক্ষা রয়েছে। কেউ আবার বলেছেন, ‘এই ভিডিওটি সালমান ভাইকে পাঠিয়ে দেওয়া হোক।’ কারোর কথায়, ’আশা করি এটা দেখলে রণবীরের উপর সালমানের রাগ গলবে।’

একসময় সালমান খানের প্রাক্তন ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের কারণে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য তৈরি হয় বলে শোনা গিয়েছিল। কেউ কেউ বলেন, ক্যাটরিনার জন্যই নাকি রণবীর-সা্লমানের সম্পর্কে তিক্ততা তৈরি হয়।

Reneta

যদিও এ বিষয়ে তারা কখনওই প্রকাশ্যে কারোর বিরুদ্ধে কোন মন্তব্য করেননি। সবটাই গুঞ্জন। আর তাই সেলিম খানকে রণবীরের প্রণাম করা দেখে সেই ভিডিও সালমানকে পাঠাতে বলেছেন নেটিজেনদের একাংশ।

Jui  Banner Campaign
ট্যাগ: রণবীর কাপুরসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT