চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপুর পরিবারের ‘এক শতাংশ’ও বহন করেন না রণবীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর শুধু নিজের অভিনয়ের জন্যই নয়, বরং তার পরিবারিক উত্তরাধিকারের জন্যও আলোচিত। তবে অভিনেতা, লেখক ও সংগীতশিল্পী পীযূষ মিশ্র দাবি করেছেন- রণবীর পারিবারিক ঐতিহ্যের ‘এক শতাংশ’ও বহন করেন না!

সম্প্রতি এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র তার চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রণবীরকে নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, রণবীর বহু প্রজন্মের কিংবদন্তী তারকাদের উত্তরসূরি হলেও, অভিনেতা একেবারেই সেই ভার নিজের ওপর নেন না!

‘শট শেষ হলেই একেবারে হালকা, একেবারে ফ্রি’ রণবীরকে নিয়ে এমন মন্তব্যই করেন পীযূষ মিশ্র। যিনি রণবীরের সঙ্গে ‘রকস্টার’ এবং ‘তামাশা’ ছবিতে কাজ করেছেন।

রণবীর সম্পর্কে ইন্টারভিউতে জানতে চাইলে মিশ্র বলেন,“আররে, ওর কথা জিজ্ঞেসও করো না। সে আসলেই আলাদা জিনিস! এতটা নাঙ্গা বেহায়া মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি! এত বিশাল লিগেসি! বাবা, দাদা, প্রপিতামহ— পৃথ্বীরাজ কাপুর পর্যন্ত! কিন্তু এক শতাংশও তার ওপর বোঝা হয়ে থাকে না।”

পীযূষের মতে, সেটে রণবীর খুব মনোযোগী, কিন্তু শট শেষ হলেই যেন সমস্ত চাপ ঝরে পড়ে। তিনি বলেন, রণবীর কোনোদিনই নিজের ‘ফিল্ম রয়্যালটি’ স্ট্যাটাসকে চাপ হিসেবে নেন না।

একই সাক্ষাৎকারে তিনি প্রয়াত অভিনেতা ইরফান খানকে নিয়েও কথা বলেন। ‘হাসিল’ ছবিতে একসঙ্গে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন: “ইরফান খুব তাড়াতাড়ি চলে গেল, খুব কষ্ট হয়। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না, কিন্তু আমরা একে অপরের কাজকে সম্মান করতাম। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক এবং তার ছেলেদের ভাল অভিনেতা বানাক।”

Reneta

রণবীরকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যানিমাল’ ছবিতে। তার আগামী ছবি রামায়ণ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়াও থাকছেন সানি দেওল ও যশ। ‘রামায়াণ’ ছাড়াও আগামিতে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে তাকে, সেই ছবিতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অ্যানিমেলকাপুর পরিবারপিযূষ মিশ্রপীযূষ মিশ্রবলিউডরণবীর কাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

এপ্রিল ১, ২০২৬
QatarEnergy

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT