চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর কুমার কে? রণবীরকে জিজ্ঞেস করেছিলেন আলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

কিশোর কুমার যিনি কিনা ভারতের অন্যতম কালজয়ী অভিনেতা, পরিচালক, প্রযোজক, সুরকার, গীতিকার! অথচ তাকে চিনতেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে এ তথ্য জানান আলিয়া ভাটের স্বামী অভিনেতা রণবীর কাপুর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই!

রবিবার (২৪ নভেম্বর) গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হন রণবীর কাপুর। কারণ এ উৎসবে তার দাদা রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কথা বলতে গিয়ে স্ত্রীকে নিয়ে এ মন্তব্য করেন রণবীর।

রণবীর কাপুর বলেন, “আমরা রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছি। সারা ভারতে আগামী ১৩ ডিসেম্বর শুরু হয়ে এ উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রাজ কাপুরের ১০টি সিনেমা দেখানো হবে। আশা করছি, আপনারা সিনেমাগুলো দেখবেন।”

আলিয়ার উদাহরণ টেনে রণবীর কাপুর বলেন, “আমার মনে আছে, আলিয়ার সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন সে জিজ্ঞাসা করেছিল, ‘কিশোর কুমার কে?’ এটিই জীবন চক্র, মানুষ ভুলে যায়। কিন্তু শিকড় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুধু রাজ কাপুরকে নয়, আরো অনেক নির্মাতা, অভিনেতা আছেন যাদের মনে রাখা উচিত, উদযাপন করা উচিত।”

রণবীর কাপুরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যা নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখেও পরছেন আলিয়া। কিন্তু বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আলিয়া ভাট।- জি নিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটকিশোর কুমাররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ?

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তায় যৌথ বিবৃতিতে সাউথ কোরিয়ার স্বাক্ষর

মার্চ ২১, ২০২৬

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি

মার্চ ২১, ২০২৬

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT