চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিপস্টিক-বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ব্যক্তিগত জীবনের কারণে বার বার কটাক্ষের মুখে পড়তে হয় রণবীর কাপুরকে। কিছুদিন আগেই আলিয়ার একটি মন্তব্যের কারণে রণবীর কাপুরের নামের পেছনে জুড়ে দেয়া হয় ‘টক্সিক’ শব্দটি। আলিয়ার প্রতি তাঁর ব্যবহারে ‘তাচ্ছিল্য’ও খুঁজে পান অনেকেই। লিপস্টিক-বিতর্ক প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন রণবীর।

ব্যক্তিগত জীবনকে সামাজিক মাধ্যম থেকে দূরে রাখতে ভালোবাসেন রণবীর কাপুর। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় নেই। তাই নেতিবাচকতার মুখোমুখি হতে হয় না আমাকে সরাসরি। যা দারুণ বিষয়। কিন্তু আমি মনে করি শিল্পীদের জন্য নেতিবাচকতা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কাজ করি তখন আমার মনে হয় ভালো-মন্দ দুটোরই অস্তিত্ব থাকা দরকার, কারণ এটি ভারসাম্য তৈরি করে। কখনও কখনও শিল্পীদের নিয়ে এমন অনেক কিছু লেখা হয় যেগুলোর সত্যতা নেই।’

রণবীর আরও বলেন, ‘আমার এমন ইমেজ তৈরি করা হয় যা আসলে আমি নই। তা হতে পারে আমার করা কোনো চরিত্র কিংবা কোনো কথার ভিত্তিতে মনগড়া। কিন্তু এটি আমার নিজের নয়, মানুষের কাল্পনিক। তারা হয়তো আমাকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন। যতদিন তারা আমার কাজ পছন্দ করবেন, ততদিন এমন ভালো-মন্দ থাকবেই। আমার সমস্ত মনোযোগ শুধু অভিনয়ে।’

এরপর রণবীর কথা বলেন তাকে ‘টক্সিক’ বলা প্রসঙ্গে। তিনি বলেন, “কিছু প্রতিবেদন পড়েছি যেখানে আমাকে ‘টক্সিক’ বলা হয়েছে। আমি তাদের পাশে আছি যারা বিষাক্ত পুরুষত্বের বিরুদ্ধে লড়াই করছেন। তারা যদি এটার জন্য আমার মুখ ব্যবহার করেন তাতে আমার আপত্তি নেই। কারণ তাদের লড়াইটা আমার চেয়ে বড়। হয়তো আমি যা বলেছি, তা তাদের কাছে খারাপ লেগেছে।”

কিছুদিন আগে এক ভিডিওতে আলিয়া বলেছিলেন, “রণবীর একদম পছন্দ করতো না আমার লিপস্টিক ব্যবহার করা। দেখলেই বলতো, ‘মুছে ফেল, মুছে ফেলো।'” আলিয়ার এই মন্তব্যের পর থেকেই রণবীরের নামের পাশে অনেকেই জুড়ে দিয়েছেন ‘টক্সিক’ শব্দটি।

রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ। এরপর দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়ারণবীর কাপুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

মার্চ ১৮, ২০২৬

একই মহল্লায় দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৮, ২০২৬

পিএসজির কাছে বড় হার চেলসির, ভবিষ্যৎ জানেন না ফের্নান্দেস

মার্চ ১৮, ২০২৬

চ্যানেল আইতে শামস সুমনের জানাজা সম্পন্ন

মার্চ ১৮, ২০২৬

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT