একসময় রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের প্রেম ছিল বলিউডের ‘ওপেন সিক্রেট’। শুধু তাই নয়, দুজনেই একেবারে খুল্লামখুল্লা ভালোবাসা জাহির করতেন মিডিয়া থেকে অনুরাগী সকলের সামনে। তবে এরপর বেশ তিক্ততার সঙ্গেই তাদের সম্পর্কে ইতি পড়ে।
শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান রণবীর। যদিও পরবর্তীতে নিজেদের সমস্যা মিটিয়ে নেন রণবীর ও দীপিকা। এমনকি অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বলিউড পার্টিতেও তাদের একসঙ্গে দেখা গেছে। দীর্ঘ সময় পর এবার মুম্বাই এয়ারপোর্টে মুখোমুখি হলেন দুজনে।
একটি ভিডিওতে দেখা গেছে, দীপিকা ধূসর রঙের কো-অর্ড সেট এবং সাদা জুতো পরে নিজের গাড়ি থেকে নামছেন। কালো সানগ্লাসের সঙ্গে ছিল একটা হ্যান্ডব্যাগ। এর কিছুক্ষণ পরেই কালো পোশাক পরে বিমানবন্দরে আসেন রণবীর কাপুর। পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার পরে তিনি হাত নেড়ে গেটের দিকে হেঁটে যান।
এরপর এয়ারপোর্টের গেট দিয়ে ঢোকার পরে ব্যাটারি গাড়িতে বসে থাকা দীপিকার দিকে তাকিয়ে হাত নাড়েন রণবীর। একই গাড়িতে ওঠেন তারা। একে-অপরকে জড়িয়েও ধরেন। দুজনকে পাশাপাশি বসে কথা বলতেও দেখা যায়।
অন্য একটি ক্লিপে দেখা যায়, দুজনেই তাদের গন্তব্যে পৌঁছানোর পরে তারা একে-অপরকে আরও একবার জড়িয়ে ধরছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারা নিজেদের গাড়ির দিকে হেঁটে যান। আলাদা হওয়ার আগে দুজনে একটি দ্রুত আলিঙ্গন করেন!
দীপিকা এবং রণবীর আলাদা হওয়ার আগে ‘বাচনা এ হাসিনো’তে একসঙ্গে কাজ করার পরে প্রায় ২ বছর ডেট করেছিলেন। পরে দীপিকা ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম দুয়া।
অন্যদিকে রণবীর ২০২২ সালের এপ্রিল মাসে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ওই একই বছর তারা তাদের মেয়ে রাহাকে স্বাগত জানান।-হিন্দুস্থান টাইমস








