চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলো রণবীর-আলিয়া কন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ০৪, জুন ২০২৩
বিনোদন
A A

গত বছরের শেষে কন্যার মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে কন্যা রাহা হওয়ার খবর ও তার টুকটাক ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেও কখনো মুখে ছবি প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া দম্পতি।

এমনকি তারা এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ রেখেছেন মিডিয়া-পাপারাজ্জিদের কাছেও। কিন্তু শেষমেশ আর রক্ষা হলো না। প্রকাশ্যে এলো রাহার একটি ভিডিও।

রবিবার (৪ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে রাহা ও আলিয়ার একটা মিষ্টি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মা ও মেয়েকে পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে। মেয়েকে কোলে নিয়ে ফুপু কারিনার বাড়িতে যাচ্ছিলেন আলিয়া। আর সেই ভিডিওতেই এক ঝলক দেখা গেল রাহাকে। যদিও মুখ স্পষ্ট নয়। কারণ মুখ ঢেকে দেয়া আছে স্টিকারে। আলিয়া ও রাহার সঙ্গে দেখা গেল তাদের ন্যানিকেও।

আলিয়া ও রাহার ভাইরাল হওয়া এই ভিডিওটির কমেন্ট সেকশনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এই সেলেব্রিটিরা বাচ্চাদের মুখ কেন দেখায় না বুঝতে পারি না।’ আরেকজন লিখেছেন, ‘লুকিয়ে রাখছো তো দেখাচ্ছো কেন?’ অপর একজন লিখেছেন, ‘বাচ্চাকে লুকানোর হলে বাইরে কেন আনো? রাস্তাতেও কি সব লোককে চোখ বন্ধ করে রাখতে বলে নাকি এরা?’

যদিও কেউ কেউ আবার আলিয়া ও রণবীরের পক্ষ নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় এটুকু গোপনীয়তা কেউ চাইতেই পারে। আর সেই সম্মানটা আমাদের দেওয়াই উচিত। এভাবে গাছের ফাঁক থেকে লুকিয়ে ক্যামেরা তাক করা খুব বাজে।’

প্রায় ৫ বছর প্রেমের পর গেল বছরের ১৪ এপ্রিল চার হাত এক হয় রণবীর-আলিয়ার। এরপর জুন মাস নাগাদ খবর দেন সন্তান সম্ভবা হওয়ার।  অবশেষে  গেল বছরের ৬ নভেম্বর রণবীর-আলিয়ার কোল জুড়ে আসে ফুটফুটে রাহা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Reneta


সূত্র: জুম

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটকন্যারণবীর কাপুররাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা, এক টাকাও তুললেন না কৃষকের স্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ দিনের পর বিকালে আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৩ বছর পর স্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, নাতনিকে সমান ওজনের মুদ্রা উপহার

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT