চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কানাডায় সমাবেশ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৩১ পূর্বাহ্ন ১৭, মার্চ ২০২৫
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে ক্রমবর্ধমান নারী এবং শিশু প্রতি সহিংসতার প্রতিবাদে কানাডার স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) টরন্টো শহীদ মিনারে প্রগতিশীল গণতান্ত্রিক এর উদ্যোগে কানাডার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিডিআই সাধারণ সম্পাদক মনির জামান রাজু’র পরিচালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী ফারজানা চৌধুরী বিন্দু, সবিতা সোমানী, ব্যারিস্টার নুসরাত জাহান, রওশান জাহান উর্মী, আসিফ চৌধুরী, সোলায়মান তালুত রবিন, সৌমেন সাহা, মাশুক হাসান, দুলাল পাল, শমসের আলী হেলাল, মাশুক মিয়া এবং বিদ্যুৎ রঞ্জন দে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। জুলাই অভ্যুত্থানে যেখানে নারীরা সামনে থেকে লড়াই করে হাসিনাকে পরাস্ত করেছে, সেখানে অভ্যুত্থানের পর একশ্রেণির সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী মব ভায়োলেন্স করে পথে ঘাটে নারীকে অপদস্ত করছে। গ্রাম, শহরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজের নামে ক্রমাগত নারীকে অপমান, নারী এবং সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াছে।
দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে মানুষ লিঙ্গ, ধর্ম, জাতি নির্বিশেষে সমান অধিকার পাবে। রাষ্ট্র হবে সবার। লড়াই এখনো শেষ হয়নি। আসুন নারীর প্রতি সকল প্রকার সহিংসতাকে ”না” বলি।
ট্যাগ: নারী-শিশুপ্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডাসহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ২, ২০২৬

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২, ২০২৬

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT