ঢাকার বেইজমেন্ট ভিত্তিক ভবন জরিপ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ১৮ মার্চ জরিপের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দিয়েছে রাজউক। কর্মকর্তারা বলেছেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই ভবনের মালিক ১০ তলার অনুমোদনের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। রেজিস্ট্রারে নাম থাকা ওই ভবনের মূল নথি খুঁজছে রাজউক।







