চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো চলছে শাটডাউন

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
১:১৭ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক লাঞ্ছনার’ বিচার নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে টানা চতুর্থ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক লাঞ্ছনার’ বিচার নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে টানা চতুর্থ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগে চতুর্থ দিনের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকে চলছে কমপ্লিট শাটডাউন।

এর ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী হল ও মেস ছেড়ে বাড়ি চলে গেছে, ফলে পুরো ক্যাম্পাস এখন ফাঁকা।

এর আগেও শাটডাউনের কারণে শিক্ষার্থীরা আগেভাগেই ক্যাম্পাস ছেড়েছেন। একাধিক দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এদিকে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। তারা জানিয়েছেন, দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ছাড়া সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক লাঞ্ছনাকারী নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, দুঃখের বিষয়, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তবে আজ আমরা আশাবাদী, প্রশাসনের পক্ষ থেকে একটি মীমাংসিত সিদ্ধান্ত আসবে।

Reneta

অন্যদিকে, শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই শাটডাউন প্রত্যাহার করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনলে আগামীতে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমপ্লিট শাটডাউনচতুর্থ দিনরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT