রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

Rajshahi University entrance gate with brick pillars, university logo, and surrounding greenery. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কর্মকর্তা-কর্মচারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি।
তবে আওতামুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা। রোববার ২১ সেপ্টেম্বর রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় অভ্যন্তরীণ ৫ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সভা শেষে বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
তিনি জানান, পোষ্য কোটা উপাচার্যের দেয়া সিদ্ধান্তের স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, রাকসু নির্বাচন নির্বিঘ্নে পরিচালনার জন্য সিন্ডিকেট সকল পক্ষের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।







