জনপদ

রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠনের সমর্থনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। কোটা বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে অনিয়ম, নিয়োগ বানিজ্য বন্ধ এবং নভেম্বর মাসের মধ্যে শিক্ষক নিয়োগ সম্পন্ন করার দাবিতে এই কর্মসূচি চলছে।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল থেকেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা পরিষদের প্রধান ফটকসহ অফিসে প্রবেশের সকল গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তাদের প্রধান দাবি হলো সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।

তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি চলছে এবং তা বন্ধ না হলে শিক্ষাব্যবস্থা ও প্রশাসন আরও ক্ষতিগ্রস্ত হবে। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. জনি, মো. ইমরান রুবেল, ইফতেখার রুবেল ও রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়:কমপ্লিট শাটডাউনকোটা
প্রতিবেদক

মনসুর আহম্মেদ

রাঙ্গামাটি প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…