চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, রাজশাহী, স্বাস্থ্য
A A

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আইসিইউ শয্যা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক মাসে আইসিইউতে ভর্তি অপেক্ষায় থেকে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯১ জনই শিশু।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ৪০টি। এর মধ্যে শিশুদের জন্য ১৮টি শয্যা রাখা হলেও হামের প্রকোপ বাড়ায় চাপ কয়েক গুণ বেড়েছে। মার্চ মাসে শিশু আইসিইউতে ভর্তি ছিল ১১৯ জন, আর অপেক্ষমাণ তালিকায় ছিল ৩৮৬ শিশু। এদের মধ্যেই ৯১ জন চিকিৎসার আগেই মারা যায়।

চিকিৎসকদের মতে, হাম ও নিউমোনিয়ার সংক্রমণ বাড়ায় শিশুদের জটিলতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে আইসিইউর চাহিদা হঠাৎ বেড়ে গেছে। বর্তমানে হামে আক্রান্ত শিশুদের জন্য ১২টি আইসিইউ শয্যা নির্ধারণ করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, সংকট মোকাবিলায় অতিরিক্ত অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০০ শয্যার নতুন আইসিইউ স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বজনদের অভিযোগ, আইসিইউ শয্যার অভাবে অনেক রোগী চিকিৎসা পাওয়ার আগেই মারা যাচ্ছেন। কুষ্টিয়ার এক অভিভাবক জানান, ‘একটি আইসিইউ বেডের জন্য অনেক চেষ্টা করেও সন্তানের জন্য জায়গা পাওয়া যায়নি।’

হাসপাতালটিতে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আইসিইউ সুবিধা বাড়ানো না গেলে এমন মৃত্যু ঠেকানো কঠিন হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউ শয্যাএক মাসে ৯১ শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালহাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান ও ওমান

এপ্রিল ৮, ২০২৬

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT