এবারের বিপিএলে ৫ ম্যাচ খেলে সবই হেরেছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম জয়ের জন্য মুখিয়ে থাকা দলটি ষষ্ঠ ম্যাচে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। সৌম্য সরকারের ফিফটিতে নাজমুল হাসান শান্তদের সামনে ১৫২ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে হারেরবৃত্তে থাকা নোয়াখালী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে নোয়াখালীকে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫১ রান তুলেছে দলটি।
আগে ব্যাটে নেমে ভালো শুরু পায় নোয়াখালী। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু তোলেন ৫৭ রান। দীপু ২৮ বলে ৩০ রান করে ফিরলে জুটি ভাঙে। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী। মাজ সাদাকাত ফেরেন ১৩ বলে ৭ রানে।
দলীয় ১২৩ রানে সৌম্যর উইকেট হারায় দলটি। ৬ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন বাঁহাতি তারকা। ১৩৯ রানে মোহাম্মদ নবী আউট হন। আফগান অলরাউন্ডার ১ চার ৩ ছক্কায় ২৬ বলে ৩৫ রান করে যান। পরে মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ৫ বলে ১০ রান করে।
হায়দার আলি ও জাকের আলি অনিক ইনিংস শেষ করেন। হায়দার ৬ বলে ৩ এবং জাকের ১ বলে ১ রান করেন।
রাজশাহী বোলারদের মধ্যে রিপন মণ্ডল ২ উইকেট নেন। বিনুরা ফের্নান্দো, নাজমুল হোসেন শান্ত ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।








