চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন অভিনেতা রাজপাল, তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

৯ কোটি টাকা ঋণের মামলায় জামিন পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। আগামি ১৮ মার্চ পর্যন্ত অভিনেতা অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

আদালতের নির্দেশে তিনি তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন। তবে আদালতে তাকে পাসপোর্ট জমা দিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

বিচারপতি স্বরানা কান্তা শর্মা এই আদেশ দেন। আদালত জানায়, অভিযোগকারী প্রতিষ্ঠান মুরালি প্রজেক্টস প্রাইভেট লি.-এর ব্যাংক একাউন্টে রাজপাল যাদব ১.৫ কোটি রুপি জমা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দণ্ডাদেশ ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। সেদিন পরবর্তী শুনানি রয়েছে এবং অভিনেতাকে সশরীরে বা ভার্চুয়ালি আদালতে উপস্থিত থাকতে হবে।

পরিবারে ১৯ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়ে দণ্ড স্থগিতের আবেদন করেছিলেন রাজপাল যাদব। তারই প্রেক্ষিতে জামিন পেলেন এই অভিনেতা।

২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দেন। ২০১৯ সালে সেশনস কোর্ট সেই দণ্ড বহাল রাখে। এরপর ওই রায়ের বিরুদ্ধে রাজপাল যাদব ও তার স্ত্রী হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তার দণ্ড স্থগিত করে, তখন শর্ত ছিল অভিযোগকারী পক্ষের সঙ্গে সমঝোতার বিষয়ে “সৎ ও আন্তরিক উদ্যোগ” নিতে হবে। সে সময় তার আইনজীবী আদালতে জানান, একটি চলচ্চিত্র প্রযোজনার অর্থায়নের জন্য নেওয়া ঋণ নিয়েছিলেন অভিনেতা, কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন রাজপাল।

Reneta

তবে চলতি মাসের ২ ফেব্রুয়ারির আদেশে আদালত তার আচরণের সমালোচনা করে জানায়, অভিযোগকারীকে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করেছেন তিনি। আদালত নির্দেশ দেয়, ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলার প্রতিটিতে ১.৩৫ কোটি রুপি পরিশোধের কথা উল্লেখ করা হয় এবং পূর্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকা অর্থ অভিযোগকারী প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ আদেশে আদালত স্পষ্ট করেছে, এটি কেবল অন্তর্বর্তীকালীন স্বস্তি। ১৮ মার্চ পরবর্তী শুনানিতে মামলার অগ্রগতি পর্যালোচনা করা হবে।

তবে অভিনেতার দুর্দিনে পাশে এসে দাঁড়ায় বলিউডের একঝাঁক তারকা। সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ডিএনএ ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: জামিনবলিউডরাজপালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT