চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথমদিনেই কালো আর্মব্যান্ড পরা উচিত ছিল ভারতের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে জার্সিতে কালো আর্মব্যান্ড পরে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট শুরুর একদিন আগে গায়কোয়াড় মারা গেলেও শ্রদ্ধা জানাতে ম্যাচের তৃতীয় দিনে জার্সিতে কালো আর্মব্যান্ড পরেন রোহিত-জাদেজারা। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর বেশ চটেছেন আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া মাঠে নামার সময় ধারাভাষ্য কক্ষে গাভাস্কার বলেছেন, ‘কখনো না হওয়ার চেয়ে দেরিতে কিছু হওয়াও ভালো। তবে বিসিসিআইয়ের এটা প্রথম দিনেই করা উচিত ছিল। তিনি পাঁচ ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন। এর মধ্যে চারটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যটিতে পঙ্কজ রায়।’

এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর হওয়ার আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘ভারতের সাবেক অধিনায়ক, ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড় সম্প্রতি মারা গেছেন। তার স্মরণে ভারতীয় দল আজ কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছে।’

বরোদার একটি হাসপাতালের আইসিইউতে ১২ দিন থাকার পর গত মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ভারতের হয়ে ১১টি টেস্ট খেলা এ ক্রিকেটার ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে অধিনায়কত্ব করেছিলেন। তিনি টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার এবং কোচ অংশুমান গায়কোয়াড়ের বাবা।

ডানহাতি এ ব্যাটার ১৪ শতকসহ ৪৭.৫৬ গড়ে ৩ হাজার ১৩৯ রান করেছিলেন। ১৯৫৯-৬০ মৌসুমে মহারাষ্ট্রের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ক্যারিয়ার সেরা ২৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডগাভাস্কারগায়কোয়াড়বিসিসিআইভারতভারত-ইংল্যান্ড টেস্টরাজকোটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT