পরিবেশ

দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির কারণে রাস্তায় মানুষ ও রিকশা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে।

রোববার ২১ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি। লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি আরও জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তাই ঢাকায় নয় বরং খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটিও ঘনীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার শঙ্কা নেই।

বিষয়:আবহাওয়া অধিদপ্তরদক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনাবৃষ্টি আরও বাড়তে পারে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…