চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ঘণ্টার তুমুল বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে টানা ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ঝরেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হয়েছে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও ঢাকায় বৃষ্টি হতে পারে।

এদিকে, টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থই থই পানি জমে থাকতে দেখা গেছে। অনেক রাস্তা তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘরমুখী অনেকে ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে আটকে থাকার কথা জানিয়েছেন।

Reneta

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউর সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘ যানজট দেখা যায়। জলাবদ্ধতার কারণে অনেক বাস, মোটর সাইকেল ও প্রাইভেট কার রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে।

ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে যান চলাচল শুরু হলে সড়কে দেখা দেয় গাড়ির চাপ। এতে মধ্যরাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, অতিবৃষ্টিতে ঢাকা শহরের বিভিন্ন স্থান পানিতে ডুবে গেছে। এই অবস্থায় সড়কে ধীরগতিতে যানবাহন চলছিল। বেশি পানি জমে যাওয়ায় কোনো কোনো স্থানে গাড়ি  চলতে পারছিল না। এসব কারণে রাস্তায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবুও এসব স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অধিদপ্তররাজধানী ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের দিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণের

মার্চ ২১, ২০২৬

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্র বৃষ্টির আভাস

মার্চ ২১, ২০২৬

অস্ট্রেলিয়াকে থামিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন জাপান

মার্চ ২১, ২০২৬

ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

শোলাকিয়াতেই কেন সবচেয়ে বড় ঈদের জামাত?

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT