চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ৩১, মার্চ ২০২৬
বিনোদন
A A

‘চিরদিনই তুমি যে আমার’ করতে গিয়েই পরিচয় হয় দুজনের। এরপর মাত্র ১৯ বছর বয়সে রাহুলের হাত ধরে সাত পাক ঘুরে রাহুলের পরিণীতা হন প্রিয়াঙ্কা। তাদের ঘরে আছে এক মাত্র পুত্র সন্তান সহজ। সেই পুত্র এবং স্ত্রীকে একা করেই চিরতরে পাড়ি জমালেন রাহুল। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা বাংলা শোবিজ অঙ্গন।

রাহুল-প্রিয়াঙ্কার দীর্ঘ দাম্পত্যে অনেক চড়াই-উতরাই এসেছে। এসেছে বিচ্ছেদও। তবে কাগজে কলমে তারা আলাদা হননি।
সেপারেশন পর্ব শেষে ছেলের মুখ চেয়ে আবার এক হন দুজনে। প্রত্যাহার করে নেন ডিভোর্স মামলা।

এরপর এক ছাদের তলায় না থাকলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকেছিল দুজনের। একসঙ্গে ডিনার ডেট হোক বা ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া- রাহুল-প্রিয়াঙ্কার ভরা সংসারে নেতিবাচকতার স্থান ছিল না।

মাত্র ১৩ বছর বয়সেই পিতৃহারা সহজ। গত কয়েক ঘণ্টায় তার জীবনটা কঠিন হয়ে গেছে অনেকটা। বাবাকে হারানোর শোকে দিক বিদিক শূন্য সে। অন্যদিকে কেঁদেই চলেছেন রাহুলের মা। কথা বলার মতো পরিস্থিতি নেই তার। এমন সময় স্বামী হারানোর শোক বুকে চেপে নিজের সন্তানকে আগলাতে ব্যস্ত প্রিয়াঙ্কা।

সোমবার বিকালে কেওড়াতলা মহাশ্মশানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। রাহুলের মুখাগ্নি করে তার ছেলে সহজ। শ্মশানে ছেলের হাত শক্ত করে ধরেছিলেন প্রিয়াঙ্কা। যাতে বাবার চিতায় অগ্নি সংযোগের সময় সহজের কাঁপা হাতটা একটু বল পায়!

তবে এই শোকের মধ্যেও কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা! স্বামীর মৃত্যুতে প্রিয়াঙ্কাকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়নি, সেই নিয়েই এদিন অকারণ সমালোচনার শিকার রাহুলের দাম্পত্যসঙ্গী অভিনেত্রী প্রিয়াঙ্কা!

Reneta

কেন প্রিয়াঙ্কার চোখে জল নেই? কেন পরিপাটি করে আঁচড়ানো তার চুল? সাদা পোশাক পরার কথা কীভাবে স্মরণে থাকল তার, সেইসব নিয়ে অকারণে নেটিজেনদের একাংশের কুরুচিকর ট্রোলের শিকার হন প্রিয়াঙ্কা। কেউ কেউ তাদের অতীতের বিচ্ছেদ টেনে এনে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেছেন।

প্রিয়াঙ্কার প্রতি এই অযাচিত আক্রমণে গর্জে উঠেছেন তার অনুরাগী এবং বুদ্ধিসম্পন্ন মানুষজন। ভক্তরা জানিয়েছেন যে, সাময়িক বিচ্ছেদ হলেও রাহুলের সাথে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। এই কঠিন সময়ে একজন মা এবং একজন মানুষের ব্যক্তিগত শোককে নিয়ে কাটাছেঁড়া করা চূড়ান্ত অমানবিকতা।

রাহুলের কাছে ভালোবাসার মানেই ছিল প্রিয়াঙ্কা। বিচ্ছেদের ঘোষণার পরেও এই জুটি এক হওয়ায় খুশি হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এর সময় থেকে রাহুল-প্রিয়াঙ্কার মিলনের স্বপ্ন দেখা অনুরাগীরা। তাদের সহজ সুতোয় বাঁধা সম্পর্ক এভাবে ছিড়ে যাবে, তা বোধহয় দুঃস্বপ্নেও কেউ কল্পনা করেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিরদিনই তুমি যে আমারনেটিজেনপ্রিয়াঙ্কারাহুলসহজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

মার্চ ৩১, ২০২৬

যুদ্ধের প্রভাবে আমিরাতের শেয়ারবাজার হারিয়েছে ১২০ বিলিয়ন ডলার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মার্চ ৩১, ২০২৬
ছবি: প্রেসিডেন্সির প্রথম মেয়াদে টোকিওর দক্ষিণে ইয়োকোসুকায় 'ইউএসএস ওয়াস্প' যুদ্ধজাহাজে সেনাদের স্যালুট করছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

মার্চ ৩১, ২০২৬

স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT