চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো: রহমত মিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের সুযোগ ছিল আরও ভালো করার। কিন্তু ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকং, চায়নার বিপক্ষে হার এবং ছোট ছোট কিছু ভুলে মূলপর্বে যাওয়া হচ্ছে না এবারের আসরে। তারপরও বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো বলছেন ডিফেন্ডার রহমত মিয়া।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে ৩১ মার্চ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। দুটি ম্যাচেই জয় পেতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার অনুশীলনের আগে রহমত মিয়া বলেছেন, ‘পারফরম্যান্সের দিক থেকে যদি বলি, আগের তুলনায় আমাদের দলের পারফরম্যান্স এখন অনেক ভালো। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল কোয়ালিফাই করার। দুর্ভাগ্যবশত সেটা যেহেতু হয়নি, আমরা এখন শেষ ম্যাচে মনোনিবেশ করেছি।’

‘আগের তুলনায় আমাদের দলও এখন বেশ শক্তিশালী। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম যাতে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি। যেহেতু কোয়ালিফাই করতে পারিনি, তাই ইনশাআল্লাহ শেষ ম্যাচটি জিতে এই সফর শেষ করতে চাই।’

দলের প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিয়ে রহমত বলেন, ‘প্রতিটি পজিশনেই এখন টিকে থাকা বেশ কঠিন। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। যে খারাপ খেলবে সে দলের বাইরে চলে যাবে, আর যে ভালো করবে সে দলের সাথে থাকবে, এটাই স্বাভাবিক।’

জয় প্রসঙ্গে এ ডিফেন্ডার বললেন, ‘অবশ্যই সিঙ্গাপুর একটি শক্তিশালী দল। আমার মনে হয় সিঙ্গাপুরের চেয়েও ভিয়েতনাম অনেকবেশি শক্তিশালী। দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো হবে। যেহেতু এশিয়ান কাপের বাছাইপর্বের এটিই শেষ ম্যাচ, সবার মধ্যে একটা জেদ আছে যে, আমরা জয় দিয়ে শেষ করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাফুফেবাংলাদেশভিয়েতনামরহমতলিড স্পোর্টসসিঙ্গাপুরহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT