চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিষ্যকে’ বেধড়ক মারধর! সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। যার গানে বুঁদ হয়ে থাকেন সারাবিশ্বের শ্রোতা-দর্শকরা। শুধু নিজ দেশেই নয়, বলিউডেও ব্যাপক খ্যাতি রয়েছে তার। তবে এবার ন্যক্কারজনক এক ঘটনায় খবরের শিরোনামে উঠে এলো এই গায়কের নাম।

নিজের শিষ্যকে পিটিয়ে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল বিখ্যাত এই সংগীতশিল্পী। খ্যাতিমান গায়কের এমন কাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ নেটিজেনরা। পাশাপাশি তীব্র সমালোচনাও করছেন রাহাতের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভিডিওটি শেয়ার করেছেন পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ। আর সেখানেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ওই সাংবাদিক লিখেছেন, ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার শিষ্যকে মারধর করছেন।’ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কড়া সমালোচনার মুখে পড়েন রাহাত।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন আরেক ব্যক্তি। এরপর লোকটির মুখে থাপ্পড় মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।

রাহাতের ব্যবহার নিয়ে যখন নেটদুনিয়ায় জোর চর্চা চলছে, তখনই নতুন আরেকটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই গায়ক। এই ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজার করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।’

এ ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তিও রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ‍ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীরাহাত ফতেহ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT